ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো লালনের সাধুর হাট

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সাধুর হাটের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রবিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে ভক্ত ও সাধুরা তাদের ভাববিনিময় পর্ব শেষ করেন। তবে লালন একাডেমি আয়োজিত মূল মঞ্চের আলোচনা ও গ্রামীণ মেলা চলবে সোমবার পর্যন্ত।

রীতি অনুযায়ী গত ১ কার্তিক সন্ধ্যায় অধিবাস, ২ কার্তিক সকালে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ।

অনুষ্ঠান পর্ব শেষ হতেই অনেক অনুসারী ভারাক্রান্ত মনে আখড়াবাড়ী ত্যাগ করতে শুরু করেন। গুরুকার্য শেষ করে বাকি ভক্তরা সোমবার সকালের মধ্যে লালন ধাম ত্যাগ করবেন।

প্রতিবছরের মতো এবারও আধ্যাত্মিক গুরু লালন সাঁইকে স্মরণ করতে এবং আত্মশুদ্ধির ব্যাকুলতায় দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী আখড়াবাড়ীতে সমবেত হন। আধ্যাত্মিক ভাবধারার এই মহোৎসবে পূর্ণতা পাওয়ার আশায় ভক্তরা ফের দোল উৎসবের অপেক্ষায় দিন গুনছেন।

অন্যদিকে মূলমঞ্চে তিন দিনব্যাপী লালন একাডেমির শিল্পী ও দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত পরিবেশন চলে। পুরো উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করতে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক লালন সাঁইয়ের প্রয়াণের পর থেকেই তাঁর শিষ্যরা এই স্মরোৎসব পালন শুরু করেন। পরবর্তীতে লালন একাডেমি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটি জাতীয় পর্যায়ের উৎসবে রূপ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

error: Content is protected !!

পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো লালনের সাধুর হাট

আপডেট টাইম : ৫৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :