ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে সাধারণ জনগণের চলাচলের রাস্তা দখল করার অভিযোগ উঠেছে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে খাদিজা পারভিন নামক ওই নেত্রী তার লোকজন নিয়ে রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে দখল করে নেন। এ ঘটনায় ভূক্তভোগী আইয়ুব মোল্যা ২৩ অক্টোবর জেলা প্রশাসক ও আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের জন্য ফরওয়ার্ড করেছেন।

আইয়ুব মোল্যার অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার বাড়ির দক্ষিণ পাশে সরকারি একটি রাস্তা রয়েছে, যা দীর্ঘ ৪০-৫০ বছর ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে। কিন্তু খাদিজা পারভিন তার লোকজন নিয়ে রাস্তা দখল করায় এলাকার লোকজন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রতিবাদ করায় খাদিজা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছে।

এ বিষয়ে খাদিজা পারভিন জানান, তিনি নিজের জমিতে বেড়া দিয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন জানিয়েছেন, ৩০ অক্টোবর দুই পক্ষকে নোটিশ করা হয়েছে তাদের অফিসে হাজির হতে।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি সাধারণ জনগণের চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :