ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি’র ইফতার মাহফিল

রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল -অধ্যাপক শহীদুল

ইসমাইল হোসেন বাবুঃ

রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার উপজেলার তালবাড়ীয়া কদম তলায় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতা স্বার্বভৌমত্ব’র প্রতি যে চক্রান্ত চলছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। সেনা বাহিনীর বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেটাও আমাদের রুখে দিতে হবে। ৭১’র স্বাধীনতা যুদ্ধে, স্বৈরচার এরশাদ পতনে ও জুলাই বিপ্লবে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখে তারা আবারও দেশের জন্য তাদের নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে কোন রকম কথা বলা যাবে না। স্বাধীনতা স্বার্বমৌত্ব’র রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। তাই সব সমই সেনাবাহিনীকে আমাদের সবার সহযোগিতা করতে হবে। জুলাই-আগস্ট স্বৈরাচার হাসিনা একটি নৃশংস হত্যাকান্ড ঘটিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে।

এছাড়াও তিনি বলেন, হাসিনার আমলে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দীতায় ১৫৩জন সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০১৮ সালে হাসিনা দিনের ভোট রাতে করায়। গত আঠারো বছর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরাজেরর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীন, সদস্য সচিব রহমত আলী রব্বান, যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন, সুলতান আলী, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস সহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

বিএনপি’র ইফতার মাহফিল

রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিব যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল -অধ্যাপক শহীদুল

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :