রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (সোমবার) উপজেলার পেড়িখালী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সমীরন কুমার সাহার সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক অমিত কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি মো. মোতাহার আলী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. আবু হায়াত শেখ, শিক্ষক প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফরিদ উদ্দিন সরদার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিদ্যালয়ের উন্নয়নে আশেপাশের লোকজন ও শিক্ষকসহ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাদের মন্ত্রী মহোদয়ের লক্ষ্য রামপাল-মোংলার উন্নয়ন করা, তাঁর অনুসারী হিসেবে আমাদেরও দায়িত্ব উন্নয়নকে বেগবান করা। তাই এই বিদ্যালয়ের যেসব উন্নয়নমূলক কাজ প্রয়োজন, সব তালিকাবদ্ধ করবেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব উন্নয়ন করার। সেই সঙ্গে আমি কথা দিচ্ছি, আমার দ্বারা কোনো অন্যায় হবে না এবং আমিও এই বিদ্যালয়ে কাউকে অন্যায় করতে দেব না। আমার শিক্ষার্থী ভাই-বোন যারা আছো, সবাই মন দিয়ে লেখাপড়া করবা এবং বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবা, ভালো মানুষ হয়ে গড়ে ওঠো—এটাই আমার চাওয়া তোমাদের কাছে। সেই সঙ্গে কোনো অবস্থাতেই মাদকের ধারেকাছেও যাওয়া যাবে না।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























