ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাব্বি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে অনশনে বসেছেন এক তরুণী (২৩)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়িচালক রাব্বি আহমেদ ইমরানকে বিয়ের দাবিতে ওই তরুণী অবস্থান করছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অফিস ছেড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রাব্বি আহমেদ ইমরান উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়িচালক। রাব্বি বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। ওই তরুণী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। তিনি নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে এক তরুণী সড়ক অফিসে বিয়ের করার জন্য অনশন করছেন। তিনি মিরপুর থেকে এসেছেন। গাড়িচালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

অনশনরত ওই তরুণী বলেন, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য করি। আমি একজন নৃত্যশিল্পী। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে। আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। স্বামী-স্ত্রীর মতো আমরা একসঙ্গে থেকেছি। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা তালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করব। তা না হলে আমি আত্মহত্যা করব।

এ বিষয়ে কথা বলার জন্য গাড়িচালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

রাব্বি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব

আপডেট টাইম : ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :