দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
৩৮৪
বার পঠিত
রাজাপুর ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঝালকাঠির রাজাপুরে গতকাল রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মেহেরুন নেছা ময়না ও রাসেল নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রাজাপুর থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্ত্বে এসআই নাজমুজ্জামান, এসআই সুমন , এএসআই লিজা খানম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরের মনোহরপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে আটক করে। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাসেল হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের মৃধাবারী এলাকায় একটি ফ্লাটের নিচতলায় অভিযান চালিয়ে মেহেরুন নেছা ময়না নামের এক নারী মাদক কারবারিকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মেহেরুন নেছা ময়নার স্বামী ইব্রাহীম রাসেল দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ইয়াবার ব্যাবসা পরিচলনা করে আসছে বলে পুলিশ জানায়। ইব্রাহীম রাসেল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার টিয়ারা পশ্চিমপাড়া এলাকার ওলিউল্লাহর ছেলে। এবং মেহেরুন নেছা ময়না রাজাপুর সদরের বেলাল হোসেনের মেয়ে। আরও পড়ুনঃ আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে গতকাল রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মেহেরুন নেছা ময়না ও রাসেল নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
রাজাপুর থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্ত্বে এসআই নাজমুজ্জামান, এসআই সুমন , এএসআই লিজা খানম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরের মনোহরপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে আটক করে।
তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাসেল হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের মৃধাবারী এলাকায় একটি ফ্লাটের নিচতলায় অভিযান চালিয়ে মেহেরুন নেছা ময়না নামের এক নারী মাদক কারবারিকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত মেহেরুন নেছা ময়নার স্বামী ইব্রাহীম রাসেল দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ইয়াবার ব্যাবসা পরিচলনা করে আসছে বলে পুলিশ জানায়। ইব্রাহীম রাসেল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার টিয়ারা পশ্চিমপাড়া এলাকার ওলিউল্লাহর ছেলে। এবং মেহেরুন নেছা ময়না রাজাপুর সদরের বেলাল হোসেনের মেয়ে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।