ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির রাজাপুরে একটি জমির তদন্ত চলাকালে ভিডিও ধারণের সময় মানবকণ্ঠ ও সময়ের প্রত্যাশা রাজাপুর উপজেলা প্রতিনিধি এবং রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ অহিদ সাইফুলের উপর হামলা করেছে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী নাসির হাওলাদার ওরফে পাইপ নাসির/ইয়াবা নাসির এবং তার সহযোগীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর হাওলাদার, মাকসুদা আক্তার, ঝুমুর আক্তার ও লাইসা ইসলাম লিয়া নামের আরও চারজন আহত হন। আহত সাংবাদিক অহিদ সাইফুল বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, মাকসুদা বেগম নামের এক নারীর জমি জোরপূর্বক তার ভাইয়ের ছেলেরা ও একই বাড়ির লোকজন মিলে কয়েকদিন আগে দখল করে নেয়। এরপর ওই নারী আদালতে মামলা করলে আদালত স্থানীয় ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশ অনুযায়ী উপজেলা ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম সরেজমিন তদন্ত করতে আসেন এবং উভয় পক্ষকে ডেকে ঘটনার বিবরণ শোনেন।

এ সময় রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল ও ঢাকা প্রতিদিনের সাংবাদিক সবুজ হোসেন ঘটনাস্থল থেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। অহিদকে ভিডিও করতে দেখে পাইপ নাসিরের সহযোগী সাইদুল প্রথমে দৌড়ে এসে অহিদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল ছিনিয়ে নিতে ব্যর্থ হলে নাসিরের অপর সহযোগীরা—আব্বাস, সিয়াম, ইসা, মুসা, বারেক, হেমায়েত, রমিশু ও পলাশসহ দশ-বারো জন এসে প্রথমে কিল-ঘুষি ও পরে লাঠি দিয়ে পেটাতে শুরু করে।

এ সময় মোঃ অহিদ সাইফুলকে বাঁচাতে এসে জাহাঙ্গীর হাওলাদার, মাকসুদা আক্তার, ঝুমুর আক্তার ও লাইসা ইসলাম লিয়া আহত হন। ঢাকা প্রতিদিনের সাংবাদিক সবুজকে শারীরিকভাবে আঘাত না করলেও প্রাণনাশের হুমকি দেয় ইয়াবা নাসির বাহিনী।

আহত লাইসা ইসলাম লিয়া জানান, “অহিদ ভাইকে মারতে দেখে আমি প্রথমে ছুটে আসি। এসময় হামলাকারীরা আমার গায়ে হাত দেয় ও আমাকে পিটিয়ে আহত করে।”

সাংবাদিক মোঃ অহিদ সাইফুল বলেন, “ইয়াবা নাসির আমাদের উপর হামলা করতে পারে—এই আশঙ্কায় আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম। আমি ভিডিও করেছি—এই অপরাধে আমাকে পিটিয়ে আহত করা হয়েছে।”

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, “সাংবাদিককে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজাপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :