ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহাবুব মোর্শেদ সোহেল এ অভিযোগ করেন।
সহকারী শিক্ষক মাহাবুব মোর্শেদ সোহেল জানায়, ২০১৫ সাল থেকে এ বছরের জুন মাস পর্যন্ত প্রধান শিক্ষক  জাহিদুল ইসলাম বিদ্যালয়ে ১৭জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে দেড় কোটি টাকার বানিজ্য করেন। এছাড়া চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাতের আঁধারে ১৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেন তিনি। তাছাড়াও তিনি বিদ্যালয়ের কোষাগার থেকে এই ৯ বছরে কয়েকলাখ টাকা আত্মসাৎ করেন। এসব ব্যাপারে প্রতিবাদ করলে আমার উপর চড়াও হয় প্রধান শিক্ষক জাহিদ। ঘটনাটি পরবর্তীতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্ররা ২৫ আগস্ট রবিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন।
এদিকে মানববন্ধন কর্মসূচির ঘোষণা জানতে পেরে প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে আদিব ও তার ছোট ভাই ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরন ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ মিছিল দিয়ে রবিবার সকালে আমার বাসায় যায় । এসময় আমি বাসায় না থাকায় আমার বৃদ্ধ বাবা, ছোট ভাই, আমার স্ত্রী ও আমার ছেলে মেয়েকে গুম ও খুনের হুমকি দিয়ে যায় তারা। বর্তমানে আমি প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তার ছেলে আদিব ও ভাই মিরনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সহকারী শিক্ষক সোহেল আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। এগুলো তিনি তার ব্যক্তিগত আক্রোশ মিটানোর জন্যই করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

আপডেট টাইম : ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :