ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে তুচ্ছ ঘটনায় তিন নারীসহ আহত ৫

মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে একটি শুকনো গাছের ডালকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে একটি পরিবার। এতে তিন নারীসহ পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে কোহিনুর বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাজাপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। কোহিনুর বেগম উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার সোহরাব হাওলাদারের স্ত্রী।

অভিযোগ থেকে জানা গেছে, গত রবিবার (১২ জানুয়ারি) সোহরাব হাওলাদার তার বাড়ির পাশের বাগানে রান্নার জন্য শুকনো লাকড়ি আনতে যায়। এ সময় একই এলাকার মৃত জয়নাল খানের ছেলে আনিসের সাথে সাথে কথা কাটাকাটি হলে সোহরাব বাড়ির দিকে চলে আসে। আনিস তার বাড়ির লোক শামীম খান, আনিস খান, সবুর খান ও ইয়াসিন সহ ৮/১০ ভাড়াটিয়া লোকজন গাছ কাটা দাও, রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে সোহরাবের বাড়ির কাছে তার ওপর হামলা চালায়।

এ সময় তাঁর ডাক চিৎকারে বাড়িতে থাকা কহিনুর বেগম, মনি আক্তার, সুমা বেগম ও মিরাজ ছুটে আসলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে তাঁরা রক্তাক্ত জখম হয়। পরে খুন জখমের হুমকি দিয়ে তাদের ফেলে রেখে প্রতিপক্ষরা চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোহরাব, সুমা ও মিরাজকে ভর্তি রাখেন।

অভিযুক্ত মোঃ সবুর খান জানায়, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। শুনেছি একটি গাছের ডাল নিয়ে মারামারি হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

রাজাপুরে তুচ্ছ ঘটনায় তিন নারীসহ আহত ৫

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :