ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নেতৃত্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) নির্বাচনী এলাকায় বিএনপির রাজনীতিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। রাজনীতিতে শরিফ উদ্দিন সক্রিয় ও সরব হওয়ায় স্থানীয় বিএনপির তৃণমূলে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিরাজ করছে উৎসবের আমেজ।

অন্যদিকে নেতাকর্মীরা ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়ায় না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতদিন নিষ্ক্রিয় ছিল, শরিফ উদ্দিনকে ঘিরে তারাও নবউদ্যমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির নেতা ও কর্মী-সমর্থকরা ফুরফুরে মেজাজে রয়েছে। বিএনপির রাজনৈতিক অঙ্গনে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।

বিএনপির আদর্শিক, প্রবীণ, ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে ব্যক্তির চেয়ে দল বড়।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির রাজনীতিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই। কারণ এই পরিবার কখনো এই জনপদের মানুষকে নিরাশ করেনি। ফলে এই পরিবারের প্রতিনিধি শরিফ উদ্দিনকে নিয়েই তারা আগামী দিনের স্বপ্ন দেখছেন। সব ষড়যন্ত্র, প্রোপাগান্ডা মোকাবিলা করে শরিফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীরা ফের সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এসব নেতাকর্মীরা মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে তাদের নেতা শরিফ উদ্দিন পরাজিত হননি, তাকে পরাজিত করা হয়েছে। বিএনপির একশ্রেণির বিপদগামী, উচ্চাভিলাষী ও সুবিধাবাদী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন, যাদের রাজনৈতিক জীবনটাই বিতর্কের ও পালাবদলের এবং যারা কখনো ব্যারিস্টার পরিবারের নেতৃত্ব মানতে পারেনি। বিতর্কিত সেই গোষ্ঠী যারা স্বপ্ন দেখছিলেন নির্বাচনে শরিফ উদ্দিনের পরাজয় নিশ্চিত করতে পারলেই এখানে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবার মাইনাস। এদিকে বিষয়টি উপলব্ধি হবার পর তৃণমূলের নেতাকর্মীরা আরও বেশি ঐক্যবদ্ধ ও শরিফমুখী হয়েছে। তৃণমূলের দাবি শরিফ উদ্দিন ইচ্ছে করলেই রাতারাতি এসব সুবিধাবাদীদের মতো শত নেতৃত্ব সৃষ্টি করতে পারেন, কিন্তু এসব শত শত সুবিধাবাদী কি একজন শরিফ উদ্দিন সৃষ্টি করতে পারে? অন্যদিকে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন রাজনীতিতে সক্রিয় বা সরব হওয়ায় শরিফবিরোধী শিবির রণেভঙ্গ দিয়েছে।

জানা গেছে, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তা প্রধান, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং হয়েছেন চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠী গুজব ছড়িয়েছে শরিফ উদ্দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তিনি কোনোভাবেই আর বিএনপির রাজনীতিতে আসতে পারবেন না। তানোর-গোদাগাড়ীর বিভিন্ন চিপা-চাপা ও অলিগলিতে এমন গুজব ছড়িয়ে শরিফবিরোধী গোষ্ঠী তৃপ্তির ঢেকুর তুলছে। কিন্তু শরিফ উদ্দিনকে সম্মানিত করতে নেসকোর চেয়ারম্যান করার পাশাপাশি তানোর-গোদাগাড়ী বিএনপির নীতিনির্ধারক করায় তাদের মাথায় বাজ পড়েছে। রাজনীতির মাঠে নামতে গিয়ে তারা দেখছে ভিন্নচিত্র, এতে তাদের হুঁশ ফিরেছে, বগী আওয়াজ আর রাজনীতি এক বিষয় নয় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিতর্কিত সেই গোষ্ঠী যারা স্বপ্ন দেখছিলেন নির্বাচনে শরিফ উদ্দিনের পরাজয় নিশ্চিত করতে পারলেই এখানে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবার মাইনাস। কিন্তু স্বপ্ন আর বাস্তব এক নয় সেটা এখন তারা বুঝতে পারছে। শরিফ উদ্দিনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, গুজব, প্রোপাগান্ডা ও অপতৎপরতা করেও তৃণমূলের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে শরিফবিরোধী শিবির ফের রণেভঙ্গ দিয়ে লেজ গুটিয়েছে। এতে শরিফবিরোধী শিবিরে নেমে এসেছে অমাবস্যার ঘোর অন্ধকার, চোখে-মুখে ফুটে উঠেছে হতাশার করুণ চিত্র। তৃণমূলের তোপের মুখে এখন অনেকে না পারছেন শরিফ উদ্দিনের কাছে আসতে, না পারছেন রাজনীতির মাঠে নামতে—”শ্যাম রাখি না কুল রাখি” অবস্থায় পড়ে রাজনীতি থেকে ঝরতে শুরু করেছে। শরিফবিরোধীরা নানা ষড়যন্ত্র, অপতৎপরতা ও সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ড করেও শরিফ উদ্দিনের জনসমর্থনের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে।

এদিকে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (গার্ড অব রেজিমেন্ট) নিরাপত্তা প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামরিক সচিব এবং হয়েছেন দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য। তিনিও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। অন্যরা রাজনীতি করে যেখানে পৌঁছাতে চায়, সেখান থেকে শরিফ উদ্দিনের রাজনীতিতে আত্মপ্রকাশ।

জানা গেছে, বিগত ২০০৩ সালের ১ মার্চ প্রধানমন্ত্রীর প্রশংসাপত্র, ১৯৯৭ সালের ২৮ জুলাই জাতিসংঘ পদক, ১৯৮৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পদক, ১৯৮৭ সালের ৮ মে জ্যেষ্ঠতা পদক, ১৯৮৮ সালের ১৫ সেপ্টেম্বর প্লাবন পদক, ১৯৮৯ সালের ১ আগস্ট দাবানল পদক, ১৯৯১ সালের ৩০ এপ্রিল ঘূর্ণিঝড় পদক, ১৯৯৬ সালের ১৩ এপ্রিল সিলভার জুবিলী পদক, ১৯৯৭ সালের ২০ জুন দ্বিতীয়বার জ্যেষ্ঠতা পদক, ১৯৯৫ সালের ১৮ এপ্রিল সংসদ নির্বাচক পদক, ১৯৯৮ সালের ২৭ এপ্রিল সুবর্ণজয়ন্তী পদক, ১৯৯৮ সালের ১৭ মার্চ সংসদ নির্বাচক পদক (দ্বিতীয়) এবং ১৯৯৮ সালের ১৭ মার্চ রক্তদাতা পদক অন্যতম।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সামনে স্থানীয় নির্বাচন ঘিরে ফের বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে। অথচ নির্বাচনের পর এদের টিকিরও খোঁজ কেউ পায় না। এরা নিজেরাও জানেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের বিকল্প হতে এরা পারবেন না। তাদের হাতে কখনো আদর্শিক বিএনপির নেতৃত্ব আসবে না, আদর্শিক নেতা ও কর্মী-সমর্থকগণ কখনো তাদের নেতৃত্ব মানবে না। কিন্তু তার পরেও নির্বাচনের সময় আসলেই তাদের অপতৎপরতা বেড়ে যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তাদের উদ্দেশ্য একটাই—বিএনপি তথা ব্যারিস্টার পরিবারের সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত করা। এদের বিরুদ্ধে দলের চেয়ারম্যানের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন বিএনপির আদর্শিক নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ

error: Content is protected !!

রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :