ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন রাজশাহী রেঞ্জ এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), (পিএইচডি)। রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাঁকে সম্মানসূচক ক্রেস্ট ও আর্থিক পুরস্কারে ভূষিত করেন।

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে তাঁর সাহসিকতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ওসি রুহুল আমিনের নেতৃত্বে গোদাগাড়ী থানা সামগ্রিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে।

পুরস্কার গ্রহণ করে ওসি রুহুল আমিন বলেন, “এই সম্মান গোদাগাড়ী মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের প্রাপ্য। তাদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”

উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, একজন কর্মকর্তার এমন অর্জন গোটা থানার জন্য গর্বের বিষয় এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :