ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ও সৎ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, কর্মজীবনের সাফল্য এবং দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনা করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হলো।

মীর আশরাফ আলী ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। বগুড়া সদর উপজেলার এই কৃতি সন্তান পূর্ববর্তী সরকারের আমলে দীর্ঘ ষোল বছর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি ধারাবাহিক পদোন্নতি লাভ করে উপ-মহাপুলিশ পরিদর্শক পদে উন্নীত হন।

এর আগে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-মহাপুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে চলতি বছর রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়। এছাড়া তিনি রেলওয়ে রেঞ্জে অপরাধ ও অপারেশন বিভাগের দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে দেশের সুনাম বাড়িয়েছেন এই কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল

error: Content is protected !!

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :