ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীর সানজিদা খাতুন স্ত্রীর দাবিতে নলছিটিতে

ঝালকাঠির নলছিটিতে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে অবস্থান নিয়েছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা সানজিদা খাতুন (৪০)। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের হাবিব আকনের ছেলে আক্কাস আকনের বাড়িতে তিনি অবস্থান নেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সানজিদা খাতুন জানান, আক্কাস আকনের সাথে মোবাইল ফোনে তার পরিচয় হয়। এরপর প্রতারনা করে ভোটার আইডি কার্ড পরিবর্তন করে ২০২১ সালের ১১ জানুয়ারি দুই লক্ষ টাকা দেনমোহরে মুসলিম শরীয়ত নিয়মে তার সঙ্গে বিবাহ হয়।বিবাহের কিছু দিন পরে টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। তারপর থেকে তার ফোন বন্ধ পাই। আমি উপায় না পেয়ে তার গ্রামে চলে আসছি। কিন্তু এখানে আমি কোনো কূলকিনারা না পেয়ে তার বাড়িতে অবস্থান করেছি।
স্থানীয়রা জানান,আক্কাস এর আগে পাশের বাড়ি থেকে এক গৃহবধূকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় পরবর্তীতে সে গৃহবধূকে নিয়ে বাড়িতে ফিরে আসে । তার আচার-আচরণ ভালো না।
অভিযুক্ত আক্কাস আকনকে না পাওয়ায় তার স্ত্রী হেপী বেগমের সঙ্গে কথা বললে তিনি জানান, এই মহিলার কাবিননামা অনুযায়ী যাকে স্বামী দাবি করে তার নাম দেলোয়ার আমার স্বামীর নাম আক্কাস আকন। আমার স্বামীর সাথে তার কোন সম্পর্ক নাই।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, আমি জানতে পারছি স্ত্রীর দাবিতে রাজশাহী থেকে একজন মহিলা আক্কাসের বাড়িতে অবস্থান নিয়েছে।
মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান সেন্টু জানান, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি । মোবাইল ফোনে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান,বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

রাজশাহীর সানজিদা খাতুন স্ত্রীর দাবিতে নলছিটিতে

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :