ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৮

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় ৮ জন সেনা সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারী।

আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (২৬শে আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মোহনপুর থানা ট্রাফিক শাখার ইন্সপেক্টর (টিআই) রবিউল ইসলাম জানান, আনুমানিক ভোর সোয়া ৫টার দিকে মডেল টাউনের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক সেনা টহল গাড়িতে পিছন থেকে ধাক্কা দিলে সেটি মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে যায়। গুরুতর আহত সেনা সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জলাশয়-সংলগ্ন খাদে পড়ে যাওয়া সেনাবাহিনীর গাড়িটি রাজশাহী থেকে পুলিশের ব্যবহৃত রেকার এনে উদ্ধার করা হয়।

মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সকাল ৫টা ৩০ মিনিটে মোহনপুর ফায়ার স্টেশনের জরুরি নম্বরে কল আসে। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৫১৫) সেনা ক্যাম্পে ফিরতে থাকা সেনাবাহিনীর টহলরত গাড়ি (নাম্বারঃ BA-০৫-৮১২) কে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক উভয়ই মডেল টাউনের পাশের খাদে পড়ে যায়।

এতে সেনাবাহিনীর ৮ জন সদস্য ও ট্রাকের চালক-সহকারী গুরুতর আহত হন। আহতদের সেনাবাহিনীর নিজস্ব যানবাহনে রাজশাহী সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেনাবাহিনীর ৮ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে এবং ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি থেকেই বদর প্রতিরক্ষা চুক্তি’

error: Content is protected !!

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৮

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :