ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে দেশ কোল্ড স্টোরে ডাকাতি

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৭-৮ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সইপাড়া মোড় থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সংলগ্ন অবস্থিত দেশ কোল্ড স্টোরেজ প্রা. লি.-তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর ডাকাতেরা পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয়। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজালে অন্য শ্রমিকেরাও মুক্ত হন।

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত হিমাগারে যাই। ঘটনাটি নিয়ে গভীরভাবে কাজ করা হচ্ছে। হিমাগারের কেউ ডাকাতির সাথে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দোষী ব্যক্তিদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

রাজশাহীতে দেশ কোল্ড স্টোরে ডাকাতি

আপডেট টাইম : ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :