ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী

মফিজুর রহমান শিপন, ফরিদপুর

রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরীর (মোহন মিয়া) ৫৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার ২৬ মার্চ। এ উপলক্ষে মরহুমের বাড়ি ফরিদপুরের ময়েজ মঞ্জিলে মোহন মিয়া স্মৃতি কমিটির উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মোহন মিয়ার স্মৃতি কমিটির সাধারন সম্পাদক প্রফেসর এম এ সামাদ ।

তিনি বলেন, প্রখ্যাত রাজনীতিক মোহন মিয়া ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফরিদপুরের অন্যতম জমিদার খান সাহেব ময়েজউদ্দিন বিশ্বাস। ১৮ বছর বয়সে বাবার মৃত্যুর পর পড়াশোনায় ইস্তফা দিয়ে মোহন মিয়াকে জমিদারির হাল ধরতে হয়। এ সময় তিনি মরহুম আবুল কাশেম ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন। ১৯৩৭ সালে প্রাদেশিক আইনসভার সদস্যপদে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সময় তিনি মন্ত্রী হন।

মোহন মিয়া আজীবন কাজ করেছেন শিক্ষার আলোকবর্তিকা দেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তিনি রেড ক্রস সোসাইটি ও সমবায় আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তিনি মুসলিম লীগ রিলিফ কমিটির মাধ্যমে গরিব, দুস্থ ও অসহায় মানুষের সেবা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

error: Content is protected !!

রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
মফিজুর রহমান শিপন, ফরিদপুর :