দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যা সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। আরও পড়ুনঃ নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন পুতিনের
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যা সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।