ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাঙ্গামাটিতে ১৮ এপিবিেনের অভিযানে ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মো: ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি)

অদ্য বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন-এর কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন এবং ভুল নম্বরে চলে যাওয়া ৪৩,৭০০ টাকা প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ সময় ১ জন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করা হয়।

সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং প্রযুক্তিগত অপরাধ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন), রাঙ্গামাটি। অক্টোবর মাসের ধারাবাহিক সাইবার অপরাধ দমন ও উদ্ধার অভিযানে এই সাফল্য অর্জিত হয়। জানা যায়, অক্টোবর মাসে ৫৬০টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে সাইবার অভিযোগ জমা পড়ে। এর ভিত্তিতে ১৮ এপিবিএন-এর বিশেষায়িত সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই সাফল্য অর্জন করে।

আবেগাপ্লুত ভুক্তভোগীর অভিজ্ঞতা

অনুষ্ঠানে টাকা ফিরে পেয়ে পুতুল ভাই নামের এক ভুক্তভোগী তাঁর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, ভুলবশত তাঁর ২৩,০০০ টাকা অন্য একটি নম্বরে চলে যাওয়ার পর প্রাপক তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং দুর্ব্যবহার করেন। চরম হতাশ হয়ে তিনি ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলের শরণাপন্ন হন এবং তাদের পেশাদার ও আন্তরিক সহযোগিতায় পুরো টাকাটাই নিরাপদে ফিরে পান। তাঁর এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে পুলিশের প্রতি আস্থার এক দারুণ আবহ তৈরি হয়।

পুলিশের সুদৃঢ় অঙ্গীকার

১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ, কে এম আলীনূর হোসেন পিপিএম, ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের পুলিশ পরিদর্শক ও কর্মকর্তা-সদস্যরা এবং সাইবার ক্রাইম সেলের চৌকস সদস্যরা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মো: রেজাউল করিম বলেন, "জনগণের সেবা করা এবং তাদের আইনি সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সাধারণ মানুষের যেকোনো ক্ষতি বা প্রতারণা রোধে আমাদের সাইবার টিম দিনরাত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কাউকে ভুলবশত টাকা চলে গেলে বা মোবাইল হারালে হতাশ না হয়ে আইনের সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

তিনি বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

error: Content is protected !!

রাঙ্গামাটিতে ১৮ এপিবিেনের অভিযানে ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :