আপডেট টাইম :
০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
৩০০
বার পঠিত
রহনপুর পৌর মেয়রের সাংবাদিকদের সাথে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। রবিবার ১৮ আগস্ট সকালে রহনপুর পৌর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শান্তির শহর রহনপুর কে শান্ত রাখতে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ ধন্যবাদ পাবার যোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে সাংবাদিক সহ সকলকে পাশে থাকার জন্য বিশেষ ভাব অনুরোধ করেন। আরও পড়ুনঃ মধুখালীতে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামীলীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তন এর সময় তিনি বাসায় থেকে এতদিন অফিস করেছেন। ১৮ আগষ্ট প্রথম স্বশরীরে অফিস করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। রবিবার ১৮ আগস্ট সকালে রহনপুর পৌর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শান্তির শহর রহনপুর কে শান্ত রাখতে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ ধন্যবাদ পাবার যোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে সাংবাদিক সহ সকলকে পাশে থাকার জন্য বিশেষ ভাব অনুরোধ করেন।
উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামীলীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তন এর সময় তিনি বাসায় থেকে এতদিন অফিস করেছেন। ১৮ আগষ্ট প্রথম স্বশরীরে অফিস করেন তিনি।