ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন

আমজাদ আলীঃ 

আজ ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে দিনাজপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিষেশ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

রেঞ্জ ডিআইজি দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং অফিসার ও ফোর্সদের সততা এবং ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

বার্ষিক পরিদর্শন প্যারেড শেষে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা’র (পিপিএম) সভাপতিত্বে পুলিশ লাইনস্ হলরুমে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে রেঞ্জ ডিআইজি জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং অফিসার্স মেস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সার্কেল অফিসারগণ এবং অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি :