ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামে সিটি ব্যাংক লিমিটেডের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যার পর অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোর শহরের উপশহরের উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দুরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেঁধে তিনি রাস্তার ওপর  মোটরসাইকেলের ডান পাশে পড়ে যান। একই সময়ে যশোর গামী একটি ট্রাকের পেছনের চাকা ওই নারীর মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব- ইন্সপেক্টর জয়ন্ত দাস বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর

error: Content is protected !!

যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :