ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে পার্টস বোঝাই কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক হাসপাতালে

আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি: যশোরে মোটর পার্টস বোঝাই চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুর নার্সারি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর দগ্ধ চালক রায়হান হাসান রাজিবকে (৩৭) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজিব ঝিকরগাছা থানার কীর্তিপুর পূর্বপাড়ার আব্দুল হাইয়ের ছেলে।

ভুক্তভোগী রাজিব জানান, পার্টস বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-২২-৩৭২৭) নিয়ে বুধবার আনুমানিক রাত ২টার দিকে যশোরের হামিদপুর নার্সারি এলাকায় স্পিডব্রেকারের নিকট গতি কমানো মাত্র ৪-৫ জন যুবক অতর্কিত দুটি পেট্রোল বোমা হামলা চালায়। একটি মিস হলেও অপরটি চালকের শরীর ঘেঁষে কেবিনে প্রবেশ করে। এ সময় চালক ও হেলপার মোহাম্মদ হৃদয় আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আহত হেলপার হৃদয় প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাড়ি ঝিকরগাছার হাজিরালিতে ফিরেছে।

ভুক্তভোগীর শ্যালক শরিফুল ইসলাম জানান, পেট্রোল বোমা হামলায় গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গাড়ির কেবিনে নগদ টাকা এবং তিনটি মুঠোফোন ছিল। শরিফুল ইসলাম আরও বলেন, উক্ত কাভার্ড ভ্যানের মালিক এবং চালক তার দুলাভাই রায়হান হাসান রাজিব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

error: Content is protected !!

যশোরে পার্টস বোঝাই কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক হাসপাতালে

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :