ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করা হবে: রুহুল কবির রিজভী

যশোর প্রতিনিধি

“যারা দীর্ঘদিন দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে”—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আওয়ামী লীগ বুঝতে পেরেছে, এখন আর ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগও নেই। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। আর আমরা রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করব।”

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী আরও বলেন, ১৭ বছরের দুঃশাসন সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। মানুষ এখন গুম-খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক ছাড়াই চলাফেরা করছে। অথচ পলাতক ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তবে তাদের সেই অপচেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে।

সম্প্রতি নাশকতার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। কখনো ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কখনো পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আবার কখনো সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে গণপরিবহনে অগ্নিসংযোগ করা হচ্ছে।

রিজভী বলেন, যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেই রক্তচোষা শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর তাদের সেই সুযোগ দেবে না।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ যে দুঃশাসনের শিকার হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন দেশে গণতান্ত্রিক পন্থায় সরকার পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করছে। মানুষের মধ্যে আগের মতো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক নেই। কিন্তু যারা দীর্ঘদিন দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে।

বিএনপি সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ।

জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, সনদের বিভিন্ন বিষয়ে যেসব আপত্তি ও জটিলতা ছিল, সেগুলোও সমাধানের পথে রয়েছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, দেশকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক থাকবেন।

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই নির্বাচন নিয়ে কেউ বলতে পারেননি যে বিএনপি বিনা ভোটে ক্ষমতায় বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর সদর ৩ আসনের সাংসদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ, এইচ সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে বৃহস্পতিবার বিকেলে যশোরে পৌঁছান রুহুল কবির রিজভী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

error: Content is protected !!

রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করা হবে: রুহুল কবির রিজভী

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :