তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা
তানোর (রাজশাহী) প্রতিনিধিবৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের ফসলি মাঠে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন আলী (১৮) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর। তিনি চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ফের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে কিছুদিন ধরে বিয়ের জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা।এতে পরিবারের ওপর অভিমান করে সন্ধ্যায় চিমনা গ্রামের পাশে ফসলি মাঠে একটি বিদ্যুতের পোলে চড়ে বসে থাকেন সুমন। তাকে বসে থাকতে দেখতে পেয়ে গ্রামের লোকজন বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে তানোর ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে কিশোর সুমন আলীকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তানোর (রাজশাহী) প্রতিনিধি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের ফসলি মাঠে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন আলী (১৮) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর। তিনি চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ফের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে কিছুদিন ধরে বিয়ের জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা।
এতে পরিবারের ওপর অভিমান করে সন্ধ্যায় চিমনা গ্রামের পাশে ফসলি মাঠে একটি বিদ্যুতের পোলে চড়ে বসে থাকেন সুমন। তাকে বসে থাকতে দেখতে পেয়ে গ্রামের লোকজন বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।
খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে তানোর ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে কিশোর সুমন আলীকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।