ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্কুল টাইমে ছাত্র-ছাত্রীরা বাইরে ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করা হবেঃ – ফরিদপুর জেলা প্রশাসক

‘আমি যোগদানের পর থেকেই দেখছি ফরিদপুর জেলায় শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ফরিদপুর জেলা শিক্ষার দিকে পিছিয়ে। আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। স্কুল টাইমে একটি ছেলে-মেয়েও যেন স্কুলের বাইরে ঘোরাফেরা না করে। যদি স্কুল টাইমে ছাত্র-ছাত্রীরা বাইরে দিয়ে ঘোরাঘুরি করে তবে ইউএনও এবং এসিল্যান্ডদের সেসব ছাত্র-ছাত্রীদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘শিক্ষকদের বলবো প্রাইভেট পড়ালে যদি শিক্ষার্থীরা বুঝে তাহলে শ্রেণি কক্ষেও বুঝবে। শ্রেণি কক্ষে বুঝেনা প্রাইভেটে বুঝে, এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকের নিকট প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার একটি সংস্কৃতি রয়েছে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিভাবকদের বলবো আপনাদেরও ভূমিকা রাখতে হবে, আপনাদেরও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করতে হবে।’

ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃক এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মোশারেফ হোসাইন, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য রেহেনা বেগম, মহিলা অভিভাবক সদস্য মোসা. জেসমিন আক্তার, কো-অপ্ট সদস্য মো. মোতালেব মোল্যা, যুবলীগের যুগ্ম আহবায়ক শাফিউল্লাহ শাফি প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

স্কুল টাইমে ছাত্র-ছাত্রীরা বাইরে ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করা হবেঃ – ফরিদপুর জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
মোল্যা মনিরুজ্জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :