ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পৌরসভা নির্বাচনঃ নড়াইল

মেয়র প্রার্থী আনজুমান আরা’র মটর শোভাযাত্রা

আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনজুমান আরা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাছেন। ছবি-খন্দকার সাইফুল, নড়াইল।

নড়াইল পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আনজুমান আরা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল নির্বাচনী শোডাউন দিয়েছেন। সোমবার (৭ডিসেম্বর) বিকেলে নড়াইল পৌরবাসীর ব্যানারে শহরের চরেরঘাট এলাকা থেকে একটি মটর শোভাযাত্রা নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
মটর শোভাযাত্রার আগে মেয়র প্রার্থী এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি পৌর মেয়র হলে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরি গড়বেন এবং পৌরবাসীকে প্রকৃত নাগরিক সুবিধা দিবেন।
আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচন উপলক্ষে বক্তব্য রাখছেন সম্ভাব্য মেয়র প্রার্থী আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রওশন আরা কবির লিলি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগ নেতা খোকন সাহা, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজি, ইজিবাইক সমিতির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম,সিকদার মন্জুরুল ইসলাম পান্নু প্রমুখ।পরে তার পক্ষে ৫ শতাধিক মটরসাইকেল নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, নির্বাচনী তফশীল ঘোষণা না হলেও আসন্ন নড়াইল ও কালিয়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বসে নেই। এ দু’পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন চেয়েছেন ২১জন। এর মধ্যে নড়াইল পৌরসভায় ১১জন এবং কালিয়া পৌরসভায় ১০জন। প্রার্থীরা সবাই মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়-ঝাঁপ করছেন।
ইতিমধ্যে দলীয় প্রার্থীরা শোডাউনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। ইতোমধ্যে এসব আবেদন কেন্দ্রে পৌছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, আগামি বৃহস্পতিবারের মধ্যে নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচনী তফসীল ঘোষণা করা হতে পারে।

অন্যান্য বক্তরা বলেন, আমরা জেলা মহিলা আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষীত এবং সাবেক ছাত্রলীগ নেতা আনজুমান আরাকে মেয়র হিসেবে দেখতে চাই।

সম্ভাব্য মেয়র প্রার্থী আনজুমান আরা’র মটর শোভাযাত্রা। ছবি-খন্দকার সাইফুল, নড়াইল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

পৌরসভা নির্বাচনঃ নড়াইল

মেয়র প্রার্থী আনজুমান আরা’র মটর শোভাযাত্রা

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
খন্দকার সাইফুল, নড়াইল প্রতিনিধিঃ :