ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

মো. কাজল ইসলাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামে এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত নাইনুল ইসলাম উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন নাইনুল ইসলাম। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ভূরুঙ্গামারী থানা-পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলায় এর আগেও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। গত বছর এমন একটি ঘটনায় কসাইকে জরিমানা না করে মাংস বিক্রি বন্ধ করে তা মাটিতে পুঁতে ফেলা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

ওই ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর নির্যাতনের অভিযোগে মোজাম্মেল ও সাইফুল নামে দুই কসাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মৃত গরুর মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রির অভিযোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

error: Content is protected !!

মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :