ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুক্ত দিবসে ভেড়ামারায় র‌্যালি ও আলোচনা সভা

৮ই ডিসেম্বর শুক্রবার এইদিনে কুষ্টিয়ার ভেড়ামারা মুক্ত দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
ভোরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কার্যলায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
৮ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের সকল সড়ক প্রদক্ষিণ করে ফারাকপুর রেল গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
বেলা ১১টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে আলোচনা সভা ও গণজমায়েতের আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কমান্ডার এ্যাড: আলম জাকারিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্টিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বক্তব্য রাখেন, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুজা উদ্দীন প্রমূখ।
আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা সকল যুদ্ধাপরাধীর শাস্তির দাবি জানান। তারা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদেরও  বিচার ত্বরান্বিত করার দাবি জানান।
বক্তারা আরো বলেন,১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভেড়ামারায় প্রথম স্বাধীনতার ইতিহাস।
দীর্ঘ সাড়ে ৮ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভেড়ামারা থেকে পালিয়ে যায়। আর তখনই সমগ্র ভেড়ামারার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
পরে উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা ও র‌্যালিতে শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
পরে শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রিয় বড় মসজিদের প্রেস ইমাম ফারুক হোসেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

মুক্ত দিবসে ভেড়ামারায় র‌্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :