ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে কোন ছাড় দেবে না গোপালপুর ইউপি আ.লীগ

মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার  গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় এ কথা বলেন ইউনিয়ন  আওয়ামী লীগের নেতারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় উর্ধ্বমুখী গতিতে চলমান, ঠিক তখনই এই স্বাধীনতা বিরোধী অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই বিএনপি-জামায়াত যদি দেশে আবারো অরাজগতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদেরকে আর কোন ছাড় দেওয়া হবে না। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজপথে তাদের প্রতিহত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ইনামুল হাসান বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় এলে সাধারণ মানুষকে চরম পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী  রাজাকারের সন্তানেরা বর্তমানে আওয়ামী লীগের লেবাস লাগিয়ে আওয়ামী লীগ ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছে। এই আলফাডাঙ্গায় কোন রাজাকারপুত্রকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের  ব্যানার লাগিয়ে কোন রাজনীতি করতে দেয়া হবে না।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের চোখ রাঙানিতে আওয়ামী লীগ ভয় পায় না। ওই বিএনপি- জামায়াত যদি দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করবে।
১ নং ওয়ার্ড গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মিয়া বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তান্ডবলীলা, নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ তাদের আর চায় না। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থেকে তা মোকাবিলা করতে হবে।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ বলেন, বিএনপি-জামায়াত বিগতদিনে হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু তা সফল হয়নি। আর ভবিষ্যতেও তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। আওয়ামী লীগ তাদের সফল হতে দেবে না।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলী, গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস্কেন্দার আলম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে কোন ছাড় দেবে না গোপালপুর ইউপি আ.লীগ

আপডেট টাইম : ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :