আপডেট টাইম :
০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
১৪৬
বার পঠিত
মুকসুদপুরে ১৫ যানবাহনের সংঘর্ষ, এমপির গাড়ি ক্ষতিগ্রস্ত ও নিহত ১
মুকসুদপুর প্রতিনিধিশুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০) গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় বেলা ৩টার দিকে পথিমধ্যে তিনি মারা গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে।এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার গোহালা ইউনিয়নের প্রতিবাদ সভায় যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।প্রথমে একটি ট্রাকের পেছনে ডলফিন পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা মারে। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহনে সংঘর্ষ হয়।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুকসুদপুর প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০) গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় বেলা ৩টার দিকে পথিমধ্যে তিনি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে।
এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার গোহালা ইউনিয়নের প্রতিবাদ সভায় যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রথমে একটি ট্রাকের পেছনে ডলফিন পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা মারে। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহনে সংঘর্ষ হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।