ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ভূয়া মসজিদ দেখিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেতন তুলে আত্মসাৎ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক খালিদের বিরুদ্ধে। সে প্রভাকরদী গ্রামের মৃত আব্দুর রউফ মল্লিকের ছেলে।
ওই শিক্ষকের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের বিষয়ে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ২নং ওয়ার্ডের উত্তর পাড়া নতুন জামে মসজিদ কমিটি।
অভিযোগসূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় হতে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা পরিচালনা করা হচ্ছে।
উপজেলার কলিয়া হযরত আবুবক্কর (রাঃ) জামে মসজিদ নামে ভূয়া একটি কেন্দ্রের নাম দিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য প্রতি মাসে ইসলামিক ফাউন্ডেশন থেকে দীর্ঘদিন যাবত বেতন তুলে আত্মসাৎ করে আসছে ওই শিক্ষক। অথচ গ্রামবাসীর অভিযোগ তিনি মসজিদে একজন শিক্ষার্থীকেও পড়ান না, ওই নামে ওই গ্রামে কোন মসজিদ নাই।
মুকসুদপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের  কর্মকর্তা আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পরে আমি বিষয়টি তদন্তে গিয়েছিলাম, প্রাথমিক ভাবে তার বিল বন্ধ করে দিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য- খালিদ একজন ভুয়া কাজী; মুকসুদপুর কলেজ রোডের চন্ডিবরদী গ্রামে অফিস নিয়ে বিভিন্ন ভুয়া কাবিন করিয়ে বিয়ে পড়িয়ে আসছেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

মুকসুদপুরে ভূয়া মসজিদ দেখিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেতন তুলে আত্মসাৎ

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :