বাদশাহ মিয়া, মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই তাণ্ডব। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেওয়ার পর তাঁরা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা বের হয়ে যান।
অন্যদিকে, মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়ি পুড়ে যায়।
অপরদিকে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকে ভাঙচুর করে আগুন দেয় হামলাকারীরা। একই সঙ্গে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়, বড়ইতলা, দিগনগর, রাঘদীসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























