ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ২৩

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছেন। আহতরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই দিনে উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অবস্থায় ২৩ জন চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। সেই সঙ্গে যাকে সামনে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। এ সময় কুকুরের কামড়ে অনেকের শরীরের মাংস ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, “গত দুই দিনে আমরা ২৩ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। তবে এই সকল কুকুর থেকে সবাইকে সাবধানে থাকতে হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমানে বেওয়ারিশ কুকুর নিধনের সরকারি কোনো প্রকল্প না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারছি না। তবে বেওয়ারিশ কুকুরকে আমাদের হাসপাতালে নিয়ে আসলে আমরা চিকিৎসা দিতে পারব।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ২৩

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :