ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ১৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে জরুরি সভা আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদযাপন পরিষদের সব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠেয় পুনর্মিলনীর কর্মসূচি চূড়ান্তকরণ, সম্মানিত অতিথিদের আমন্ত্রণ ও সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক সন্ধ্যা, অংশগ্রহণকারীদের জন্য উপহারসামগ্রী ও খাবারের ব্যবস্থা এবং কুপন ড্র আয়োজন নিয়ে আলোচনা করা হবে।

এ ছাড়া ১৭ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি আয়োজন, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন বৃদ্ধি, অনুদান সংগ্রহ জোরদার এবং বিভিন্ন কমিটির দায়িত্ব ও কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ সময় উদযাপন পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ) ও সদস্যসচিব সৈয়দ আবদুল আউয়াল নান্না সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা অনুষ্ঠানটি সফল করার জন্য মতামত প্রদান করেন। এ ছাড়া বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবময় ঐতিহ্য স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দেশের বিখ্যাত ব্যান্ড দল মাইলস তাদের সংগীত অনুষ্ঠান পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আগে পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :