আপডেট টাইম :
০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৩৯
বার পঠিত
মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
মুকসুদপুর প্রতিনিধিশুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে সংসদ সদস্যের গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনে থাকা প্রায় ১৫টি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সংসদ সদস্যের গাড়িসহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি'র প্রাইভেটকারটি পেছনের পাশে ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।
মুকসুদপুর প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে সংসদ সদস্যের গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনে থাকা প্রায় ১৫টি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সংসদ সদস্যের গাড়িসহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি’র প্রাইভেটকারটি পেছনের পাশে ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।