মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মুকসুদপুর প্রতিনিধিগোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারি, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১৮০০ জন কৃষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খেসারি বীজ ও সার বিতরণ করা হয়।
মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারি, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১৮০০ জন কৃষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খেসারি বীজ ও সার বিতরণ করা হয়।