মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারি, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১৮০০ জন কৃষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খেসারি বীজ ও সার বিতরণ করা হয়।