ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদি গ্রামের মৃত আজিজুল হকের বাঁশবাগানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ১৫ বোতল এস্কাফসহ মাসুদ রানাকে আটক করা হয়।গ্রেপ্তার মাসুদ রানা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাদি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সামসুদ্দিন মন্ডল এবং মাতার নাম সালেহা বেগম।এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়।অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদি গ্রামের মৃত আজিজুল হকের বাঁশবাগানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ১৫ বোতল এস্কাফসহ মাসুদ রানাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাদি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সামসুদ্দিন মন্ডল এবং মাতার নাম সালেহা বেগম।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।