ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

ফরিদপুর প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও মোহন মিয়া সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জমিদার হয়েও জমিদারি প্রথা বিলুপ্তির আন্দোলনে অংশ নেন তিনি। শিক্ষা বিস্তারে স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট স্থাপন করেন। তাঁর এসব অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে পবিত্র কোরআন খতম, কালেমা শরিফ পাঠ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পরিবারের উদ্যোগে কোরআন খতম এবং বাদ আসর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। উল্লেখ করে যেতে পারে, মোহন মিয়া ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, তিনবারের মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা এবং ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

আপডেট টাইম : ১৪ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :