ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মার্কেটের ভেতর প্রকাশ্যে কোপানো হলো যুবককে

ফরিদপুর শহরের নিউ মার্কেটে দিনে দুপুরে মো. রিফাত (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নিউ মার্কেটের দুই নম্বর গেট সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক রিফাত বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে। তিনি গাড়ির কাজ করেন।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, প্রকাশ্যে মার্কেটের গলির মধ্যে ‘ছিনতাইকারী ধর ধর’ বলে ধাওয়া দিলে সাধারণ মানুষ ছিনতাইকারী ভেবে তার গতিরোধ করে। এসময় রিফাত পড়ে গেলে পেছন থেকে এক যুবক কুড়াল দিয়ে কোপাতে থাকে। তখন স্থানীয়রা তাকে বাধা দিলে সে দ্রুত পালিয়ে যায়।

আহত রিফাত বলেন, সকালে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাই। এসময় আমার পিছু নেয় দুই যুবক। পরে নিউ মার্কেটের ১ নম্বর গেট থেকে ধাওয়া দিলে মার্কেটের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করি। কাপড়পট্টি থেকে ফলপট্টির দিকে দৌড়ে যাওয়ার সময় মানুষের বাধায় পড়ে গেলে পেছন থেকে আমাকে কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়।

তবে তিনি হামলাকারী রনি নামে একজনকে চিনতে পেরেছেন বলে জানান। রনি তার পূর্ব পরিচিত ও শহরের মুন্সিবাজার এলাকার বাসিন্দা।

আহত যুবক রিফাতের মা রেখা খাতুন বলেন, রিফাতকে সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে পাঠানো হয়। দুপুরে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে- ‘মা আমাকে বাঁচাও। আমাকে মার্কেটের ভেতর কুপিয়েছে। দ্রুত আমাকে বাঁচাও।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। হামলাকারীর নাম রনি বলে জানা গেছে। তবে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই যুবকদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা লেনদেনের বিষয়ে এমন ঘটনা ঘটেছে। হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

মার্কেটের ভেতর প্রকাশ্যে কোপানো হলো যুবককে

আপডেট টাইম : ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :