ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণের দায়ে কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

মামলা রেকর্ড করতে বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার ইবি থানার (ইসলামী বিশ্ববিদ্যালয়) ওসি শেখ ফরিদ উদ্দিন ও এসআই রাসেল সাত্তারকে ক্লোজ করা হয়েছে। রোববার অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মিজানুর রহমান থানা পরিদর্শন করে সত্যতা পাওয়ায় দু’জনের বিরুদ্ধে রাতেই ব্যবস্থা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামে যাত্রাপালা দেখতে যায় কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের মাইজপাড়ার কয়েক যুবক। সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়। পরদিন রাতে মাইজপাড়ার লিটনের চায়ের দোকানে ওই গ্রামের মোহাম্মদ সুজন ও রবিউল ইসলাম ওরফে কালুর সঙ্গে একই এলাকার জারিফুল ইসলাম ও সোহাগের মারামারি হয়। পরে মোহাম্মদ সুজনের পরিচিত মাইজপাড়ার সাগর ইসলাম সুজন ও রবিউল মামলার জন্য ইবি থানার এসআই রাসেল সাত্তারের সঙ্গে যোগাযোগ করেন।

রাসেল বিষয়টি ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে জানালে মামলা রেকর্ডের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। সন্ধ্যায় এসআই রাসেলকে নিয়ে থানায় যান সাগর। সেখানে রাসেলের মাধ্যমে তিনি ৫ হাজার টাকা ওসির হাতে দেন।

জানা যায়, ওসি টাকা দাবির পর ঝাউদিয়ায় বাড়ি পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পুরো বিষয়টি জানান সাগর ইসলাম। ঘুষ দেওয়ার ভিডিও ধারণ করে রাখেন। পরে কুষ্টিয়ার পুলিশ সুপার সত্যতা পেয়ে দু’জনকে পুলিশ লাইনে ক্লোজ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণের দায়ে কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

আপডেট টাইম : ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :