ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদ্রাসার সভাপতি রাসেলের দুর্নীতির বিচার দাবিতে চাটমোহরে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার  হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 মানববন্ধন চলাকালে  বক্তব্য দেন, আলহাজ্ব গোলবার হোসেন, জাহের আলী সরদার, বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা’য় সভাপতি থাকা কালীন রাসেল আহম্মেদ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়েছে এছাড়া নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছে। বক্তারা আরো বলেন, ক্ষমতার জোরে সভাপতি হয়েছেন। মানববন্ধনে এলকাবাসী এ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা মো ওসমান গণী বলেন, আমি তখন এই মাদ্রসার সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলাম। তখন এই মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী ও সভাপতি হিসেবে রাসেল আহম্মেদ ছিলেন। সে সময় তারা সুপার, দুইজন শিক্ষক, পিয়ন, আয়া ও নাইট গার্ড পদে নিয়োগ দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

error: Content is protected !!

মাদ্রাসার সভাপতি রাসেলের দুর্নীতির বিচার দাবিতে চাটমোহরে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :