ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা শ্রীপুরের কাজল রেখা খুনের ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

পাটকল শ্রমিক কাজল রেখা কে দলবদ্ধ ভাবে  ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
গত সোমবার ২৪ জুলাই  ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।
নিহত কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। চাকরির সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে জুট মিল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায় তারা। এ ঘটনার পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির আদেশের সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানান পিপি স্বপন পাল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মাগুরা শ্রীপুরের কাজল রেখা খুনের ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার মাগুরা :