ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা মুক্ত দিবস পালন

জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল ১০ টার সময় থেকে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, দোয়া মহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি ফলকে সামনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সকল কর্মসূচিতে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২-এর সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার  কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ আলী আশরাফ, সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী, প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।
পরে বেলা সাড়ে ১১টায় বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাগুরা মুক্ত দিবস উপলক্ষে সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় বিকেল ৩ টার  মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, শরীফ আহমেদ এমপি মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি মাগুরা ২, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। সঙ্গীত পরিবেশন করেন নোবেল, ইমরান, মুহিন, বিন্দু, কথাসহ দেশসেরা শিল্পিরা।
এছাড়াও পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরে ব্ল্যাকআউট ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। সন্ধ্যা ৬ টা ১ মিনিটে মাগুরা শহরের আসাদুজ্জামান স্টেডিয়াম, চৌরঙ্গীর মোড়, ভায়নার মোড় এলাকায় এক মিনিটের জন্য ব্ল্যাকআউট করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি উদযাপন করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

মাগুরা মুক্ত দিবস পালন

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :