ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা কোমরপুরে গম ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ৩ জন আহত

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কোমরপুর (পূর্বপাড়া) গ্রামে গম ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ৩ জন মারাত্মক ভাবে শারীরিক জখম প্রাপ্ত হয়ে আহত। শুক্রবার ২০ জানুয়ারি অনুমান সময় বেলা ১১ টার সময় কোমরপুর বিলের মাঠে ময়েন মোল্লার (৬৫) গম ক্ষেতে প্রতিবেশী শাহিদার (৩৫) দুইটি ছাগল এসে গম খাচ্ছিলো। গম খাওয়ার এই দৃশ্যটি ময়েন মোল্লার স্ত্রী রোকেয়া বেগম (৫০) দেখতে পেয়ে শাহিদার বাড়ি গিয়ে নালিশ করে। তখন শাহিদা খাতুন ক্ষিপ্ত হয়ে রোকেয়ার মাথার চুল থাবা দিয়ে ধরে টানতে টানতে গমের জমিতে যাচ্ছিলো।

এসময় এলাকার স্থানীয় মহিলারা এসে চুলের মুঠি ছাড়ানোর চেষ্টার সময় সাহিদার স্বামী পরিত্যক্ত ছোট বোন ববিতা (২৮) এসে দুই বোন মিলে রোকেয়াকে এলোপাতাড়ি তলপেটে লাথি, কিল মারতে থাকে। তখন রোকেয়ার আত্নচিৎকারে পাশের বাড়ির কাজলী খাতুন, মাহবুব ইসলাম সহ আরও অনেকে ঠেকাতে থাকে।

ঐ দিকে সাহিদার আপন মেজো ভাই দানিরুল ইসলাম (৩০), ছোট ভাই আলামিন (২২) উভয় পিং- আবু সাঈদ, আজাদ শেখ (২৩), পিং- শহীদ শেখ (রুহুল), রোকেয়া বেগমের বাড়ির উঠানে এসে প্রথমে মাজেদুলকে (২৫) বাটাম দিয়ে মারতে থাকে। ঘটনার তুমুল পর্যায়ে দানিরুলের হাতে থাকা রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্য মাজেদুলকে কোপ দিতে গেলে তখন বড় ভাবি মাহফুজা (৩০) দৌড়ে এসে টেকাতে গেলে তাকেও হত্যার উদ্দেশ্য সেই রাম দা দিয়ে তাকে মাথায় এলোপাতাড়ি কুপাতে থাকে। রাম দায়ের কোপে মাহফুজার মাথা কেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং মাজেদুলের বাম হাতের রেডিও-আলনার হাড় ভেঙ্গে দেয় ৩ জন মিলে।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক ও মেম্বার গোলাম আজমকে ফোন দিলে রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তিনি আসার আগেই মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মাগুরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে আশংকাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। মাহফুজার মাথায় ৯ টি সেলাই, মাজেদুলের বাম হাতে ব্যান্ডেজ ও রোকেয়াকে চিকিৎসা প্রদান করে।

এ ব্যাপারে মহম্মদপুর বাবুখালী ইউনিয়নে খোঁজ খবর নিলে দানিরুলকে এলাকা বাসীর লোকজন ভয়ংকর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। জানা যায় এই কুখ্যাত সন্ত্রাসী দানিরুলের থানা ও কোর্টে একাধিক মামলা রয়েছে। উক্ত সন্ত্রাসীসহ দোষী আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

মাগুরা কোমরপুরে গম ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ৩ জন আহত

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :