ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার মাটিতে পাকিস্তানি কেনু কমলার সাফল্য, ২৬০ গাছে ১০ লাখ টাকা আয়

বিশেষ প্রতিনিধি, এস কে বাবুল

বিদেশি ফলের চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন মাগুরার কৃষি উদ্যোক্তা হারুনুর রশিদ। মাত্র একটি চারা দিয়ে শুরু করে বর্তমানে তার বাগানে রয়েছে পাকিস্তানি কেনু জাতের ২৬০টি কমলার গাছ। গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় বড়, রসালো ও মিষ্টি কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক ডাল। বাগানে গিয়ে দেখা মিলেছে সবুজ পাতার ফাঁকে হলুদাভ ও সবুজ রঙের অসংখ্য কমলার। উদ্যোক্তার দাবি, কোনো কোনো গাছে কমপক্ষে দেড় মণ কমলা রয়েছে। কমলা ও কলমের চারা বিক্রি করে ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকা আয় করেছেন তিনি। তার এই উদ্যোগে প্রতিদিন কর্মসংস্থান হচ্ছে ৮ থেকে ১০ জন শ্রমিকের।

মাগুরা সদর উপজেলার রামনগর এলাকার ‘আল্লাহর দান নার্সারি’র মালিক হারুনুর রশিদ প্রায় ২৭ বছর ধরে নার্সারি ব্যবসা ও গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত। ফুল, ফল, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন এবং বিক্রির পাশাপাশি নতুন নতুন ফলের জাত নিয়ে কাজ করাই তার আগ্রহ। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এবার পাকিস্তানি কেনু কমলার চাষে সাফল্য পেয়েছেন তিনি।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভারত থেকে এক ব্যক্তি পাকিস্তানি কেনু কমলার একটি চারা এনে রোপণ করেন। ওই গাছে ফল আসার পর হারুনুর রশিদ জাতটি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। পরে সেই গাছ থেকে কলম পদ্ধতিতে চারা সংগ্রহ করে নিজে উৎপাদন শুরু করেন। একটি মাতৃগাছ থেকে ধীরে ধীরে তৈরি করেন অসংখ্য চারা। এরপর নিজের উদ্যোগে বাড়ির পাশে গড়ে তোলেন কেনু কমলার বাগান। বর্তমানে তার বাগানে প্রায় ২৬০টি গাছ রয়েছে। এসব গাছে চলতি মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ ফল ধরেছে।

সম্প্রতি সরেজমিনে বাগান ঘুরে দেখা যায়, গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে বড় আকারের কমলা। কোনো ডালে কয়েকটি, আবার কোথাও একসঙ্গে অনেকগুলো ফল ধরে আছে। সবুজ কমলাগুলো ধীরে ধীরে হলুদাভ রং ধারণ করছে। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক ডাল। বাগানের সৌন্দর্য ও ফলের সমারোহ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন। কেউ কমলার ফলন দেখতে, কেউ স্বাদ নিতে, আবার কেউ নিজের জমিতে এই জাতের কমলা চাষের সম্ভাবনা যাচাই করতে আসছেন।

বাগানের কমলা খেয়ে দেখা গেছে, ফলগুলো বেশ রসালো, সুস্বাদু ও মিষ্টি। আকারেও তুলনামূলক বড়। উদ্যোক্তা হারুনুর রশিদের দাবি, একটি গাছে কমপক্ষে দেড় মণ কমলা রয়েছে। গাছের বয়স ও উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ফলন আরও বাড়বে বলে আশা করছেন তিনি। তার মতে, সঠিক পরিচর্যা ও অনুকূল পরিবেশ পেলে একটি পূর্ণবয়স্ক গাছ থেকে তিন থেকে চার মণ পর্যন্ত কমলা উৎপাদন সম্ভব।

হারুনুর রশিদ জানান, কেনু কমলার গাছে সাধারণত ফেব্রুয়ারি মাসে ফুল আসে। এরপর গুটি বাঁধে এবং ধীরে ধীরে ফল বড় হয়। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ফল পরিপক্ব হতে শুরু করে। গাছ লাগানোর প্রায় তিন বছরের মধ্যে ফল আসতে পারে। ফলের আকার বড় হওয়ায় তিন থেকে চারটি কমলায় প্রায় এক কেজি ওজন হয়। একবার ফল সংগ্রহের পর গাছে আবার ফুল ও নতুন ফল আসার সম্ভাবনাও থাকে।

কমলার বাগান ঘিরে স্থানীয় মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। প্রতিদিন ৮ থেকে ১০ জন শ্রমিক বাগানে কাজ করেন। গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, ফলের যত্নসহ বিভিন্ন কাজে তারা শ্রম দিচ্ছেন। এই কাজের মাধ্যমে শ্রমিকরা নিজেদের জীবিকা নির্বাহ করছেন। ফলে হারুনুর রশিদের কৃষি উদ্যোগ তার ব্যক্তিগত আয়ের পাশাপাশি স্থানীয় শ্রমজীবী মানুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

কমলার বাগানের পাশাপাশি হারুনুর রশিদের রয়েছে বিশাল নার্সারি। কয়েক একর জমিতে গড়ে ওঠা ‘আল্লাহর দান নার্সারি’তে রয়েছে হাজার হাজার ফুল, ফল, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছ। দীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতায় তিনি নানা জাতের চারা উৎপাদন করে বিক্রি করছেন। তার নার্সারিতে মাল্টা, কমলা, পেয়ারা, ফুল ও বিভিন্ন ফলের চারা পাওয়া যায়। মাগুরার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের কাছেও এসব চারা সরবরাহ করা হচ্ছে।

পাকিস্তানি কেনু কমলার চারা উৎপাদনেও সফলতা পেয়েছেন হারুনুর রশিদ। কলম পদ্ধতিতে হাজার হাজার চারা তৈরি করে বিক্রি করছেন তিনি। বর্তমানে প্রতিটি কেনু কমলার চারা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চারা কিনতে আসা কৃষকদের শুধু চারা দিয়েই বিদায় করেন না; বরং সার প্রয়োগ, রোগবালাই দমন, কীটনাশক ব্যবহার ও গাছের পরিচর্যা সম্পর্কেও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। তার এই উদ্যোগ দেখে মাগুরার বিভিন্ন এলাকার কৃষকরাও কেনু কমলার বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।

হারুনুর রশিদ বলেন, কমলা চাষ ও কলমের চারা বিক্রি করে ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকা আয় করেছেন। আগামীতে আরও ১০ বিঘা জমিতে পাকিস্তানি কেনু কমলার চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বড় পরিসরে বাগান গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এই জাতের কমলা চাষ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-নবী বলেন, “মাগুরার মাটিতে হারুনুর রশিদের এই উদ্যোগ অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তিনি উন্নত জাতের কমলা চাষে সফলতা দেখিয়েছেন। আমরা বিভিন্ন সময় তার বাগানে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি, যাতে তার ফলন ও গাছের পরিচর্যা আরও ভালো হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দেশের বেকার যুবকরা যদি এ ধরনের উদ্যোগ নিয়ে কৃষিতে এগিয়ে আসেন, তাহলে কৃষি বিভাগ তাদের পাশে থাকবে। মাগুরার মাটিতে উন্নত জাতের কমলা চাষ হচ্ছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা চাই এই সম্ভাবনা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক। হারুনুর রশিদের আরও যেসব সহযোগিতা প্রয়োজন, কৃষি বিভাগের পক্ষ থেকে তা দেওয়ার চেষ্টা করা হবে।”

একটি চারা থেকে ২৬০টি গাছ, কমলা ও কলমের চারা বিক্রির মাধ্যমে আয়, প্রতিদিন ৮ থেকে ১০ জন শ্রমিকের কর্মসংস্থান এবং আরও ১০ বিঘা জমিতে বাগান সম্প্রসারণের পরিকল্পনা—সব মিলিয়ে হারুনুর রশিদের এই উদ্যোগ মাগুরার কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। উপযুক্ত পরিচর্যা, কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে পাকিস্তানি কেনু কমলার চাষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তার এই সাফল্য বেকার যুবকদের কৃষিতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই ব্যতিক্রমী কমলা বাগানের আরও বিস্তারিত ভিডিও চিত্র দেখতে চোখ রাখুন ‘সময়ের প্রত্যাশা মাল্টিমিডিয়া’র ইউটিউব ও ফেসবুক পেজে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের জন্য ৫৯ লাখ পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন

error: Content is protected !!

মাগুরার মাটিতে পাকিস্তানি কেনু কমলার সাফল্য, ২৬০ গাছে ১০ লাখ টাকা আয়

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :