ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় খামারিদের সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা ও টিকাদান সেবা দেওয়া হচ্ছে। গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের আরও সচেতন হতে হবে। আধুনিক পদ্ধতিতে পশুপালন ও খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের জন্য ৫৯ লাখ পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :