আপডেট টাইম :
০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
২২
বার পঠিত
ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘গার্লস নট ব্রাইডস’ জোট।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন।‘গার্লস নট ব্রাইডস’ বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা একটি বৈশ্বিক জোট। বাংলাদেশে এ নেটওয়ার্কের প্রায় ৩০টি সদস্য সংগঠন রয়েছে। সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মহিলা পরিষদ, এসডিএস, ব্র্যাক ও পরিবার কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে বাল্যবিবাহ প্রতিরোধে জেলার কমিটিগুলোকে আরও সক্রিয়, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর সহযোগিতা পেলে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘গার্লস নট ব্রাইডস’ জোট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন।
‘গার্লস নট ব্রাইডস’ বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা একটি বৈশ্বিক জোট। বাংলাদেশে এ নেটওয়ার্কের প্রায় ৩০টি সদস্য সংগঠন রয়েছে। সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মহিলা পরিষদ, এসডিএস, ব্র্যাক ও পরিবার কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বাল্যবিবাহ প্রতিরোধে জেলার কমিটিগুলোকে আরও সক্রিয়, কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর সহযোগিতা পেলে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে।