ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কনকদিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে কনকদিয়া বাজারের স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিরন জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বাউফল পৌর বিএনপির সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ মঞ্জু বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অগ্নি-সন্ত্রাসে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এখনই এসব কর্মকাণ্ড থেকে বিরত হন; অন্যথায় আইনের আওতায় এনে সবাইকে কারাগারে যেতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে হাজী মাসুম বিল্লাহ পলাশ অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে অবরুদ্ধ করে বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বাইরে থেকে খাবার পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছিল। তিনি অগ্নি-সন্ত্রাসে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার, মো. এইচ এম ফিরুজ হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সী টিপু, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনির ও বশির এবং ছাত্রদল নেতা হাসান হাওলাদার ও ইব্রাহিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি

error: Content is protected !!

বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :