ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার মহম্মদপুরে মাটি চাপা দিয়ে হত্যাচেষ্টায় অলৌকিকভাবে বেঁচে গেলো যুবক

রনি আহমেদ রাজুঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে এক হৃদয়বিদারক হত্যাচেষ্টার ঘটনা ঘটে। কমিরুল মোল্যা (৩২), একজন রাজমিস্ত্রী, পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের নাড়ীখালী গ্রামের আকুব্বারের ছেলে আব্দুল্লাহর ফাঁদে পড়েন। আব্দুল্লাহ তাকে বাঁশ কাটার কথা বলে বাগানে ডেকে নিয়ে যায়। এরপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পর মাটি খুঁড়ে গর্তে চাপা দেয়।

–

অলৌকিকভাবে ভাগ্যবান কমিরুল মোল্যার প্রাণ বেঁচে যায় কারণ বাগানের পাশে ঘাস কাঁটতে আসা ইব্রাহিম শেখ নামে এক শিশু গোংড়ানোর শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বুঝতে পারেন। শিশুর সহায়তায় তার বড় চাচাসহ স্থানীয়রা এসে মাটির নিচ থেকে কমিরুলকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

–

কমিরুল জানিয়েছেন, জমি বিক্রির টাকার জন্য এই হত্যাচেষ্টা হতে পারে এবং তাদের মধ্যে অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। অপরদিকে, অভিযুক্ত আব্দুল্লাহর বড় চাচা সাংবাদিকদের বলেন, এটি একটি জঘন্য অপরাধ, এবং এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহ পলাতক রয়েছে।

–

মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, কমিরুল বর্তমানে আশঙ্কা মুক্ত। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সম্পদভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন প্রশিক্ষণ শেষ

error: Content is protected !!

মাগুরার মহম্মদপুরে মাটি চাপা দিয়ে হত্যাচেষ্টায় অলৌকিকভাবে বেঁচে গেলো যুবক

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :